ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা

আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 31
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ উঠেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সংস্থাটির পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি বলেন, এমন ঘটনা ঘটেছে। তবে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, আমি ঘটনাটি শুনেছি। অভ্যন্তরীণ কিছু বিষয় জিজ্ঞেস করার জন্য ড্যাবের কর্মীরা সেখানে গিয়েছিল। মারধরের বিষয়ে জানতে চাইলে বলেন, এমন ঘটনার সতত্যা পেলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেবো।

ঘটনার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, আমি ঢাকার বাইরে থাকায় এখনো বিষয়টি সম্পর্কে অবগত নই। একটু খোঁজ নিয়ে জানাচ্ছি। আর কার্যালয়ে প্রবেশ করে এভাবে কাউকে হেনস্তা করা মোটেও উচিত হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আইইডিসিআরের সর্বোচ্চ পদ, অর্থাৎ পরিচালক পদে অধ্যাপক কাজী আহমেদকে নিয়োগ দেয়। তিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সম্প্রতি হামের টিকার কার্যকারিতা নিয়ে তিনি গবেষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ

আপডেট সময় : ০৯:৪২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬