ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 10
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​নিজস্ব প্রতিবেদক:

গত ২৪শে অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’। বিশ্বের প্রায় ১৫টি দেশের আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এই আয়োজনটি এক বর্ণিল মিলনমেলায় রূপ নেয়।

​উক্ত আন্তর্জাতিক সম্মেলনে ‘ডব্লিউডব্লিউও গ্লোবাল মালয়েশিয়া’ (WWO Global Malaysia) সংগঠনের সম্মানিত চেয়ারম্যান হনারেবল দাতো সেরি জুলকারনাইন তাইব-এর (HON. DATO SERI DZULKARNAIN TAIB) হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের জনপ্রিয় সংগীতশিল্পী এবং অতিথি এভিয়েশন অ্যান্ড ওভারসিজ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার লায়ন মো. ওমর ফারুক।

​সম্মাননা প্রাপ্তির পর একান্ত এক সাক্ষাৎকারে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সংগীতশিল্পী ওমর ফারুক বলেন, “দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজের স্বীকৃতি পাওয়া সব সময়ই এক অন্যরকম অনুভূতি। এই সম্মাননা আমাকে আরও উজ্জীবিত করেছে এবং ভবিষ্যৎ চলার পথে অনেক সাহস জুগিয়েছে।”

​তিনি আরও বলেন, “ইহকাল এবং পরকালের সফলতাই একজন মানবজীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত এবং এই লক্ষ্যেই কাজ করে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছানো আমাদের কাম্য।”

​বিশ্বের বিভিন্ন দেশের বরেণ্য গুণী ব্যক্তিদের উপস্থিতিতে এমন একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে পারা এবং সম্মাননা গ্রহণ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত বলে জানান।

​পরিশেষে দেশের অগণিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমার এই সফলতার মূল চাবিকাঠি হচ্ছে আমার ভক্তবৃন্দ। তারা আমাকে সবসময় সমর্থন ও ভালোবেসে এসেছেন বলেই আমি আজ এতদূর আসতে পেরেছি। সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে আগামী দিনে আরও বহুদূর এগিয়ে যেতে চাই।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক

আপডেট সময় : ০২:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬