ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা গ্রেফতার। দোয়ারাবাজারে ইসলামী এডুকেশন সোসাইটির জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ফরিদ গঞ্জ উপজেলা ৪ নং সুবীদ পুর পঃ ইউনিয়নের  টোরা মুন্সীর হাট বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন ২০২৬ ইং  কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার কোন বোর্ডে পাসের হার কত? বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল দলের “টিম ম্যানেজার” হিসেবে দায়িত্ব পালন করছেন। সীসার বিষে ঝুঁকিতে শিশুরা, দূষণ রোধে ময়মনসিংহে সচেতনতামূলক মানববন্ধন 📢 আদাবর থানা যুবদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তাবিত তালিকা জমা দিলেন এস এম নুরুল ইসলাম বাবু ———: যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা গ্রেফতার।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 27
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।

রবিবার (১ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা, ঢাকা) জনাব জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ জনাব আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) ইয়াকুব আলীসহ ডিবি পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।

গ্রেফতার ব্যক্তির নাম শাহে এমরান (৫৫)। তিনি কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আমানত বেপারী এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলা (দক্ষিণ)-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার শাহে এমরানের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নম্বর-৩৬, তারিখ ১০ জুন ২০২৬। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(১)(ক)-এর (ই)/(ঈ)/১০/১২/১৩ ধারায় দায়ের করা হয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা গ্রেফতার।

আপডেট সময় : ০৮:২৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬