বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল দলের “টিম ম্যানেজার” হিসেবে দায়িত্ব পালন করছেন।
- আপডেট সময় : ০৪:০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 10
পুরান ঢাকার রাহাত মিতু
স্পোর্টস রিপোর্টার:
পুরান ঢাকার সন্তান ও সফল সংগঠক ক্রীড়ানুরাগী মো: রাহাত মিতু ফিফা অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল দলের “টিম ম্যানেজার” হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সামাজিক ও অরাজনৈতিক সংগঠনে যুক্ত থেকে একজন দক্ষ সংগঠক ও সমাজসেবক হিসেবে রাজধানী পুরান ঢাকা সহ সারাদেশে তিনি সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন।তিনি পুরান ঢাকার সম্ভান্ত্র মুসলিম পরিবারের সন্তান। রাহাত মিতু দায়িত্ব পাওয়ায় পুরান ঢাকার বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক সংগঠন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল ডিজেসি এর সভাপতি ইকরামুল কবির টিপু ও সাধারণ সম্পাদক মো : মোস্তাফিজুর রহমান মোস্তাক এক বিবৃতিতে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন। তারা বলেন।আমাদের পুরান ঢাকার সন্তান এই দায়িত্ব পাওয়ায় আমরা পুরান ঢাকাবাসী আনন্দিত ও গর্বিত তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।
























