সংবাদ শিরোনাম ::
সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:১৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / 135
সাম্প্রতিক সময়ে সমাজবিরোধীরা দেশের নানা শ্রেণি-পেশার মানুষকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে মর্মে পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যক্তিকে কোনো ধরনের হুমকি প্রদান করা আইনের দৃষ্টিতে অপরাধ।
কোনো ব্যক্তি এ ধরনের হুমকির শিকার হলে তৎক্ষণাৎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর।
সমাজবিরোধী শক্তি কোনো শান্তিপ্রিয় নাগরিককে হুমকি প্রদান করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইনামুল হক সাগর পিপিএম-সেবা
এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর)
বাংলাদেশ পুলিশ
পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
মোবাইল : ০১৩২০০০০২৮২


















