ঢাকার কেরানীগঞ্জে পিকআপ ভ্যানে ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু।
- আপডেট সময় : ০৪:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / 125
ঢাকার কেরানীগঞ্জে পিকআপ ভ্যানে ধাক্কায় মোঃ সাদ্দাম হোসেন (২৮) নামের এক যুবক ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু। নিহত পেশায় ভ্যানচালক ছিলেন।
মঙ্গলবার(১১ফেব্রুয়ারি)সকালের দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বিকালের দিকে তার মৃত্যু হয়।
নিহতের সহকর্মী মোঃ মোকাররম হোসেন জানান, দুইজন একসাথে ভ্যানে করে বালি ও খোয়া আনা নেওয়ার কাজ করি।সকালে আমরা ঘাটারচর এলাকা থেকে ইটের খোয়া নিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়।এতে সাদ্দাম গুরুতর আহত হয়, পরে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলেচিকিৎসাধীন অবস্থায় সাদ্দামের মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলা হালুয়াঘাটথানা এলাকার মৃত পোশর আলীর সন্তান,বর্তমানে ঢাকার কেরানীগঞ্জে নিশান বাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। নিহত দুই মেয়ের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


















