ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

জনগণের জন্য কাজ করতে রাজনীতিতে এসেছি

মোঃ মোবারক হোসেন নাদিম
  • আপডেট সময় : ০৩:০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 122
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১২ই ফেব্রুয়ারী ২০২৫ইং বুধবার,
জনগণের জন্য কাজ করতে রাজনীতিতে এসেছি
জনগণের জন্য কাজ করতে ডা. সাবরিনা হুসেন মিষ্টি রাজনীতিতে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

সম্প্রতি জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এ যোগ দিয়েছেন ডা. সাবরিনা হুসেন (মিষ্টি)। সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তাকে জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ সম্পর্কে ডা. সাবরিনা বলেন, আমার দাদি খালেদা রব্বানি ১৯৭৮ সাল থেকে চারবার এমপি ছিলেন । আমার চাচা রেজা হোসেন দিনাজপুর-১ আসনে বিএনপির দলীয় এমপি ছিলেন। সেই ধারাবাহিকতায় আমার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া।

সাবরিনা বলেন, এর আগে আমি সরকারি চাকরি করতাম যে কারণে রাজনীতি করার সুযোগ ছিল না। এখন আমি কিছু কাজ করছি একটা প্ল্যাটফর্ম খুঁজছি মানুষের জন্য, কাজ করার জন্য। তাই জিসাসে যুক্ত হয়েছি।

বিগত আওয়ামী লীগ সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে সাবরিনা বলেন, আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমার ইমেজ নষ্ট করা হয়েছে। আমার জুনিয়রদের প্রমোশন হয়েছে আমার হয়নি। নিয়মিত প্রমোশন হলে এখন আমি সহযোগী অধ্যাপক হিসেবে থাকার কথা। মানুষের জন্য কাজ করে নিজেকে প্রস্তুত করে আগামীতে জনপ্রতিনিধি হতে চাই।

তিনি বলেন, অনেকে আমার রাজনৈতিক আদর্শ সম্পর্কে না জেনে বিরুপ মন্তব্য করছেন যা কোনোভাবেই ঠিক না। মন্তব্যকারীদের উদ্দ্যেশ্যে বলতে চাই আমার পুরো পরিবার জাতীয়তাবাদী দলের আদর্শ লালন পালন করে এবং আমি নিজেও বিএনপির একজন কর্মী । অন্যের ব্যাপারে মিথ্যা সমলোচনা না করে দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে সবাই মিলেমিশে কাজ করাটাই উত্তম।

চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সাবরিনা বলেন, বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে, এখন মন্তব্য করার সময় নয়। তবে সবাইকে সহনশীল হতে হবে। দেশটা এখন অস্থিতিশীল আছে, সবাইকে সহনশীলতার পরিচয় দিয়ে দেশটাকে স্থিতিশীল করা দরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনগণের জন্য কাজ করতে রাজনীতিতে এসেছি

আপডেট সময় : ০৩:০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫