ময়নাতদন্ত শেষে কাশেমের মরদেহ হস্তান্তর
- আপডেট সময় : ০৩:১৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / 123
গাজীপুর সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ, খ,ম,মোজাম্মেল হক বাড়িতে আওয়ামীলীগ হামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত আবুল কাশেমের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে হস্তান্তর।
বুধবার(২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ফরেনসিক বিভাগের ডাক্তার দীপিকা রায় ময়নাতন্ত্র সম্পন্ন করে।পরে রাত ৭টার দিকে শাহবাগ থানার পুলিশে উপ-পরিদর্শক (এস আই ) মনোজ প্রভাকর রায় মরদেহ এলাকার বড় ভাই মোঃ শাহাদত হোসেনের কাছে হস্তান্তর করে।
নিহত এলাকার বড় ভাই শাহাদাত জানান, আমরা প্রথমে কাশেমের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে জানাজা করব। পরে গ্রামের বাড়ি গাজীপুরে গাছা থানার ভোট বাজারের দক্ষিণ কমলপুরে দ্বিতীয় জানাজা শেষ করে পারিবারিক কবরস্থানে কাশেমের জানাজা সম্পন্ন করা হবে। নিহত এক ভাই এক বোন। নিহতের বাবা হাজী জামাল হোসেন মারা যাওয়ার পরে মা রেখা বেগম অন্য একজনের সঙ্গে বিয়ে হয় বলে জানান তিনি।


















