ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সাংবাদিকদের জন্য জরুরী নির্দেশনা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 119
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সকল সম্মানিত সহকর্মী সাংবাদিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সারা দেশব্যাপী অপারেশন “ডেভিল হান্ট” পরিচালিত হচ্ছে। এ অবস্থায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তা এবং সচেতনতা নিশ্চিত করতে নিচের নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করা অতিব জরুরী ও দরকার।

১। প্রেস আইডি কার্ডঃ-
সর্বদা আপনার বৈধ প্রেস আইডি কার্ড সাথে রাখুন এবং দৃশ্যমান স্থানে ধারণ করুন। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আইডি কার্ড প্রদর্শন করুন।

২। চিহ্নিত গাড়ি ব্যবহারঃ-
সংবাদ সংগ্রহের জন্য ব্যবহৃত গাড়িতে ‘PRESS’ লেখা স্পষ্টভাবে প্রদর্শন করুন। রাতের বেলায় সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গাড়ির হেডলাইটে “PRESS” সাইন প্রদর্শন নিশ্চিত করুন।

৩। ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলাঃ-
যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে, সেখানে অযথা অবস্থান করা থেকে বিরত থাকুন।
সংঘর্ষপূর্ণ বা অনিরাপদ স্থানে সংবাদ সংগ্রহের সময় অতিরিক্ত সতর্ক থাকুন।

৪। লাইভ সম্প্রচার বা ছবি তোলাঃ
সরাসরি লাইভ সম্প্রচার বা ভিডিও ধারণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিন। বিশেষ নিরাপত্তা জোন বা সেনা মোতায়েনকৃত এলাকায় ছবি তোলা বা ভিডিও ধারণ এড়িয়ে চলুন।

৫| যথাযথ পরিচয় ও আচরণঃ-
সংবাদ সংগ্রহের সময় যথাযথ ভদ্রতা এবং পেশাদারিত্ব বজায় রাখুন। আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলুন এবং প্রয়োজন ছাড়া তর্ক-বিতর্কে জড়াবেন না।

৬। জরুরি যোগাযোগঃ-
যে কোনো ধরনের জটিল পরিস্থিতিতে আপনার প্রতিষ্ঠানের অফিস বা জাতীয় সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের সাথে দ্রুত যোগাযোগ করুন। বিপদের সময় নিকটস্থ সহকর্মীদের অবস্থান সম্পর্কে জানিয়ে রাখুন।

৭। ব্যক্তিগত নিরাপত্তাঃ-
সাংবাদিকতার কাজে বের হওয়ার সময় পরিবারের কাউকে গন্তব্য জানিয়ে রাখুন। রাতে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে একা না গিয়ে সম্ভব হলে সহকর্মী নিয়ে যান।

নিরাপত্তা আমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলুন এবং নিরাপদে থাকুন।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাংবাদিকদের জন্য জরুরী নির্দেশনা

আপডেট সময় : ০১:১৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫