দামুড়হুদায় ভ্রাম্যমান আদালতে মোঃ আলাউদ্দিনকে জরিমানা
- আপডেট সময় : ০৪:২৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- / 118
গত ১৪/২/২০২৫ ইং তারিখে সকাল ৯ ঘটিকাই দামুড়হুদা উপজেলা দেউলী গ্রামে জনসাধারণের পানি নিষ্কাশনের জন্য নির্মিত ড্রেনের উপর মাটি ভরাট করে পানি নিষ্কাশন ব্যবস্থা কে বিঘ্ন ঘটানোর কারনে ১। আলাউদ্দিন (৪০) ২। মোঃ আরিফ সর্ব পিতা মৃত ফয়েজ উদ্দিন কে আরিফ পিতা মৃত ফয়েজ উদ্দিন সাং দামুড়হুদা জেলা চুয়াডাঙ্গা,কে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়,, উক্ত ব্যক্তি জোরপূর্বক সরকারি জমির উপর পাকা দোকান স্থাপনা করতে চাই ঘটনা শুনে স্থানীয় লোকজন তাদের কাজকে বন্ধ করার কথা বলে। কিন্তু তারা কোন কথাই কর্ণপাত না করে জোরপূর্বক স্থাপনা তৈরি করে। তারই প্রেক্ষিতে এলাকাবাসী তাদের সাথে কথা কাটা কাটি ও বাক বিতন্দ করিলে আসামি দ্বয় এলাকাবাসীর উপর চড়াও হয়ে দা হাসুয়া নিয়ে তাদেরকে খুন করিবার হুমকি দেন। তখন এলাকাবাসী চিৎকার করিলে স্থানীয় লোকজন এসে তাদের কে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। পরবর্তীতে গ্রামবাসী শ্বশরীরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার দামুড়হুদা চুয়াডাঙ্গা এর নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করেন জনাব কে এইচ তাসফিকুর রহমান ( সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা চুয়াডাঙ্গা ও ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা মো সাদ আহম্মদ। সচেতন নাগরিকের পক্ষে মোহাম্মদ আবু তালহা ও মোঃ মুকুল হোসেন বলেন,সরকারি জমিতে জোরপূর্বক পাকা স্থাপনা করা আইনত অপরাধ তাই পরবর্তী তে যেন কেউ এ ধরনের কাজ করতে না পারে এরজন্য প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান।



















