পাওনা টাকা চাওয়ায় এরশাদ নামের এক সন্ত্রাসী বাসায় এসে গুলি।
- আপডেট সময় : ০১:১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 133
রাজধানীর বনানীর কড়াইল কুমিল্লা পট্টিতে বাসায় এসে এরশাদ নামে এক পাওনাদার
মোঃ হোসেন আলী(২৮)নামের এক যুবককে পেটে গুলি করে।
রবিবার(১৬ ফেব্রুয়ারি)দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে বিকাল তিনটার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
আহতের ভাই মোঃশফিকুল ইসলাম জানান, আমার ভাই দিনমজুরের কাজ করে। আজ দুপুরের দিকে ওই এলাকার এরশাদ নামের এক ব্যক্তির কাছে আমার ভাই টাকা পায়। পরে ওই টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমাদের বাসার ঘরে ঢুকে আমার ভাইকে পেটে গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য আমার ভাইকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসা দিন রয়েছে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাঞ্ছারামপুর থানার সোনারামপুর গ্রামে মুজিবুর রহমানে সন্তান। বর্তমানে,বনানী করাইল কুমিল্লাপট্টি এলাকা ভাড়া বাসায় থাকি। আমার ভাই দিনমজুরে কাজ করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বনানীর কড়াইল কুমিল্লা পট্টি থেকে যুবক পেটে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে জরুরী বিভাগে এসেছে। তার পেতে গুলিবিদ্ধ হয়েছে জরুরি বিভাগে তার চিকিৎসাদেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। ভাই শফিকুল ইসলাম ০১৮৮৮৮১৫১০৯



















