১ মিনিটের একটি সহজ পরীক্ষা
১ মিনিটে জানুন আপনার শরীরের আসল বয়স কত!
- আপডেট সময় : ০৬:২৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- / 138
২০২৪ সালের আগস্টে বিশ্বখ্যাত জার্নাল নেচার এজিং-এ প্রকাশিত এক গবেষণায় চমকপ্রদ তথ্য উঠে এসেছে। গবেষকদের দাবি, মাত্র ১ মিনিটের একটি সহজ পরীক্ষা দিয়ে আপনার শারীরিক বয়স নির্ণয় করা সম্ভব—যা কাগজে-কলমে লেখা বয়সের চেয়ে কম বা বেশি হতে পারে! যেমন: জন্মসনদে বয়স ৪২ হলেও শরীরের সক্ষমতা ২৬ বছর বয়সীর মতো হতে পারে। আবার তরুণ বয়সেই শরীর বুড়িয়ে যাওয়ার ঘটনাও নতুন নয়।
কী বলছে গবেষণা?
- মানুষের শারীরিক গঠন ও সক্ষমতা জীবনের দুটি পর্যায়ে দ্রুত পরিবর্তিত হয়: ৪৪ বছর ও ৬০ বছর বয়সে।
- নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য এই পরীক্ষা প্রযোজ্য।
পরীক্ষার পদ্ধতি:
১. সোজা হয়ে দাঁড়ান: এক পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ান। অপর পাটি মাটি ছাড়াই উঁচু করুন (যেভাবে ক্লাসে শাস্তি হিসেবে এক পায়ে দাঁড়াতে বলা হয়!)।
২. চোখ খোলা রাখুন, হাত দুটি কোমড়ে রাখুন।
৩. সময় নিন: ঘড়ি দেখে মাপুন, কতক্ষণ এই ভঙ্গিমায় থাকতে পারেন।
ফলাফল বিশ্লেষণ:
- ৬০ সেকেন্ড বা বেশি: শরীরের বয়স ১৮–৩৯ বছর (চাঙা যৌবন!)।
- ৪৫–৫০ সেকেন্ড: শরীরের বয়স ৪০–৪৯ বছর।
- ৪০ সেকেন্ড: শরীরের বয়স ৫০–৫৯ বছর।
- ৩৫ সেকেন্ড: শরীরের বয়স ৬০–৬৯ বছর।
- ২০ সেকেন্ড: শরীরের বয়স ৭০–৭৯ বছর।
- ১০ সেকেন্ড: শরীরের বয়স ৮০+ বছর।
- ১০ সেকেন্ডের কম: সতর্কতা প্রয়োজন! শরীর এখনই সুস্থতার প্রতি মনোযোগ চায়।
কেন এই পরীক্ষা গুরুত্বপূর্ণ?
৪০ বছর পার হওয়ার পর থেকেই মানুষের দেহের ভারসাম্য ধীরে ধীরে কমতে থাকে। কিন্তু স্বাস্থ্যকর জীবনযাপন—যেমন পুষ্টিকর খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, এবং মানসিক চাপমুক্তি—এই বার্ধক্যকে ঠেকিয়ে রাখতে সাহায্য করে। এমনকি ৫০ বা ৬০ বছর বয়সেও আপনি হতে পারেন একজন সক্রিয় ও প্রাণবন্ত মানুষ!
পরামর্শ: এই পরীক্ষাটি আজই করুন, জানুন আপনার শরীরের সত্যিকারের বয়স। ফলাফল যা-ই হোক, নিয়মিত শারীরিক সক্রিয়তা ও সচেতন জীবনযাপনের মাধ্যমে শরীরকে রাখুন চিরতরুণ!



















