ব্যাটারি চালিত চলন্ত অটোরিক্সা থেকেনিচে পড়ে এক টেকনিশিয়ানের মৃত্যু।
- আপডেট সময় : ১২:২৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- / 131
রাজধানীর পল্লবী থানা কালশি শাহগুপ্তা এলাকায় চলন্ত অটোরিক্সসা থেকে পড়ে মোঃ জনি (২৮ )নামে এক অলোক ডেনল্টা হাসপাতালের টেকনিশিয়ানের মৃত্যু।
রবিবার (১৬ ফেব্রুয়ারি)রাত সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে৯টা দিকে মৃত ঘোষণা করেন।
নিহতেকে নিয়ে আসা ভাই জিহাদ জানান, আমার ভাই মিরপুর-১২ আলেক ডেনল্টা হাসপাতালের টেকনিশিয়ান হিসাবে কাজ করতো। ব্যাটারি চালিত অটোরিকশা করে যাওয়ার সময় কালশি শাহগুপ্তা এলাকায় যাওয়া মাত্রই চলন্ত অটোরিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে নিউরোসাইন্স হাসপাতালে নিয়ে যাইপরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার খালে আলেমপুর গ্রামের মোঃ দুলাল মিয়ার সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। ভাই জিহাদ ০১৭৭৯-৪৯৮৯৮২



















