১০০ বোতল ফেন্সিডিলসহ মুন্সীগঞ্জের শ্রীনগরে ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং মোটরসাইকেল ও ইজিবাইক জব্দ।
- আপডেট সময় : ০৬:৫৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / 120
১। গতকাল ১৮/০৩/২০২৫ তারিখ রাত আনুমানিক ১৯.৫০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কুকুটিয়া বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোটরসাইকেল ও ইজিবাইক নিয়ে মাদক বহনকালে আনুমানিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা মূল্যমানের ১০০ (একশত) বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম ১। মোঃ ওয়াসিম হাওলাদার বাতেন (৪৩), পিতা- মৃত ইসমাইল হাওলাদার, সাং- দাইসার, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ, ২। মোঃ সোহাগ শেখ (২৩), পিতা- মোঃ ইসলাম, সাং- কলেজপাড়া, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়। এ সময় তাদের নিকট মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল ও ইজিবাইক জব্দ করা হয়।
২। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত মোটরসাইকেল ও ইজিবাইকে করে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।
৩। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
শামীম হাসান সরদার
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া)
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০
অধিনায়কের পক্ষে
মোবাইল-০১৭৭৭-৭১১০০৮




















