ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর থানা কৃষক দলের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রের মাঝে ঈদ উপহার বিতরণ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • / 155
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার :বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মিরপুর থানা কৃষক দলের পক্ষ থেকে শতাধিক অসহায় ও হতদরিদ্রের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে।

রবিবার মিরপুর থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক বশির আহমেদের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাহবুব হোসেন উজ্জ্বল।

ঈদ উপহার বিতরণ করে প্রধান অতিথির বক্তব্যে বিভাগের দায়িত্বে থাকা কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন -তারেক রহমানের নির্দেশে কৃষক দল অসহায় ও দরিদ্রদের মাঝে সব সময় আছে। দলের দুঃসময়ে কৃষক দল অগ্রণী ভূমিকা রেখেছে।

সভাপতির বক্তব্যে মিরপুর থানা কৃষকদলের যুগ্ন আহবায়ক বশির আহমেদ বলেন – আমরা কৃষক দল সবসময় সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে থাকি।যেকোনো বন্যা, দুর্যোগ ও ক্লান্তি সময়ে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। বিগত দিনগুলোতে আওয়ামী সরকারের নানা জটিলতায় আমরা মানুষের সেবা করতে পারেনি। ইনশাআল্লাহ এখন আমাদের সুযোগ হয়েছে মানুষের পাশে থাকার।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাক, যুগ্ন আহবায়ক রিয়াজ,সদস্য শামীম পারভেজ সহ বিএনপি ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মিরপুর থানা কৃষক দলের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রের মাঝে ঈদ উপহার বিতরণ

আপডেট সময় : ০৯:৩৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫