ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ আটক ২০

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / 128
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুরে নারী ও শিশুসহ ২০ জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ১২ জন নারী ও ২ জন শিশু। এছাড়া পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ, ফেনসিডিল ও ওষুধ উদ্ধার করা হয়েছে।

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ আটক ২০

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকদের ছয় জন পুরুষ। তারা হলেন- যশোরের অভয়নগরের বর্ণি গ্রামের আজিজুর রহমানের ছেলে আসাদুল রহমান (৩১), খুলনার ডুমুরিয়া থানার হাজিভাংগা গ্রামের গির্জাকান্ত রায়ের ছেলে সুশেন কুমার রায় (৪৭), পিরোজপুরের স্বরুপপুর থানার সংগীতকাঠি গ্রামের বিধান বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস (২০), গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার মতিনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সবুজ মিয়া (২৬) ও গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষালকান্দি গ্রামের মনোজ বিশ্বাসের ছেলে মনীষ বিশ্বাস (২৫)। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আইনগত বাধ্যবাধকতার কারণে নারী ও শিশুদের নাম পরিচয় প্রকাশ করেনি বিজিবি।

বিজিবি জানিয়েছে, বাঘাডাংগা বিওপির সুবেদার আসাদুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে ৫ জনকে আটক করা হয়। বিকাল ৬টার দিকে অপর এক অভিযানে পলিয়ানপুর বিওপির নায়েব সুবেদার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ৪ জনকে আটক করে বিজিবি।

এছাড়া পৃথক অভিযানে বেনীপুর বিওপির সুবেদার মো. শরাফত আলীর নেতৃত্বে ৭ জন ও কুমিল্লাপাড়া বিওপির হাবিলদার মো. আব্দুর রশিদের নেতৃত্বে একজন এবং কুসুমপুর বিওপির নায়েব সুবেদার মো. আবুল হাসান খানের নেতৃত্বে ৩ জনকে আটক করে বিজিবি।

এছাড়া সীমান্তের উথলী, মাটিলা ও জীবননগর বিওপির সদস্যরা পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় মদ, ৪৮ বোতল ফেনসিডিল ও ২৮৯ বোতল হোমিওপ্যাথি ওষুধ উদ্ধার করে বিজিবি সদস্যরা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটকদের মধ্যে প্রাপ্ত বয়স্ক ৬ জন পুরুষ রয়েছে। মামলা দায়েরের মাধ্যমে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ আটক ২০

আপডেট সময় : ০৪:১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫