ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

আবারও পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 110
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে পলিটেকনিক ইনস্টিটিউটের একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাদের দাবি, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর থেকে নগরের দুই নম্বর গেট এলাকায় ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেন কারিগরি শিক্ষার্থীরা।

এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে সড়কের ওপর বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

শিক্ষার্থীরা বলছেন, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী পাসকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দিতে হবে।

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরুর পর পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। দুই নম্বর গেট, মেডিকেল সংযোগ সড়ক, জিইসি ও মুরাদপুর সড়কে যানচলাচল প্রায় বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।

এবিষয়ে জানতে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানে কল দিলেও তিনি রিসিভ করেননি।

এর আগে, গত ২০ মার্চ একই দাবিতে দুই নম্বর গেট এলাকায় বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ওই সময় সড়ক ও রেলপথ অবরুদ্ধ করে রেখেছিলেন বিক্ষোভকারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আবারও পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৮:২৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫