ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা

খুলছে সর্বোচ্চ আদালত, উত্তাপ ছড়াবে যেসব মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 204
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ এক মাসের অবকাশকালীন ও ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল রোববার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট খুলছে। আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় মুখরিত হবে সুপ্রিম কোর্ট অঙ্গন। এরই মধ্যে রোববার থেকে বিচারকাজ পরিচালনার জন্য প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আপিল বিভাগে দুটি এবং হাইকোর্ট বিভাগে ৪৮টি বেঞ্চ গঠন করে দিয়েছেন।

সর্বোচ্চ আদালত খোলার পর সাংবিধানিক, রাজনৈতিক ও জনগুরুত্বপূর্ণ কয়েকটি মামলার শুনানি ও আদেশে সরগরম থাকবে আদালতপাড়া। এগুলোর মধ্যে জামায়াতে ইসলামীর নিবন্ধন মামলা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদনের শুনানি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের খালাস চেয়ে আপিল শুনানি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ শুনানি অন্যতম। এছাড়া বিভিন্ন আলোচিত ইস্যুতে রিট ও মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

জামায়াতের নিবন্ধন মামলার চূড়ান্ত শুনানি

গত বছরের ৩ ডিসেম্বর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। এরপর দুই কার্যদিবস আপিলের ওপর শুনানি হয়েছে। পরবর্তী শুনানির বিষয়ে জামায়াতের অন্যতম আইনজীবী মোহাম্মদ শিশির মনির ঢাকা পোস্টকে বলেন, অবকাশকালীন ও ঈদের ছুটি শেষে আগামী ২০ এপ্রিল আপিল বিভাগে বিচারকাজ শুরু হবে। আমরা আশা করছি ২২ এপ্রিল আপিল বিভাগে জামায়াতের নিবন্ধন মামলাটি শুনানির জন্য আসবে। গত বছরের ২২ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খুলছে সর্বোচ্চ আদালত, উত্তাপ ছড়াবে যেসব মামলা

খুলছে সর্বোচ্চ আদালত, উত্তাপ ছড়াবে যেসব মামলা

আপডেট সময় : ০৫:৩৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫