ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ডিএমপির মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ এসআই ওসমান গনি

ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০২:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 128
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।

সোমবার সকালে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগে মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।

এতে মার্চ-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। যেখানে যৌথভাবে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন মিরপুর মডেল থানার এসআই ওসমান গনি ও শাহবাগ থানার এসআই শেখ হাদিউজ্জামান।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায় – মিরপুরে বিভিন্ন সময়ে সন্ত্রাস, চাঁদাবাজ,মাদক ও হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে বহুমুখী কাজ করে যাচ্ছেন এসআই ওসমান গনি। সাহসী এই পুলিশ পুলিশ সদস্য মাদক উদ্ধারে বেশ দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। যার ফলে এবার ডিএমপি তাকে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করেছেন।

শ্রেষ্ঠ এসআই প্রসঙ্গে ওসমান গনি জানায়- পুরস্কার একটি প্রেরণা। আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই।দেশের মানুষের নিরাপত্তায় ও অপরাধ দমনের মাধ্যমে কর্মজীবন শেষ করতে চাই।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিএমপির মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ এসআই ওসমান গনি

ডিএমপির মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ এসআই ওসমান গনি

আপডেট সময় : ০২:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫