ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

শাহবাগ অবরোধ করে চাকরিপ্রত্যাশীদের ৮ দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / 104
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শতাধিক চাকরিপ্রত্যাশী শাহবাগ মোড়ে অবস্থান নেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন তারা। পরে মানবপ্রাচীর তৈরি করলে পুরো মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চাকরিপ্রত্যাশীরা জুলাইয়ের অঙ্গীকার, পিএসসির সংস্কার, যদি হয় প্রশ্নফাঁস, পড়ব কেন বারো মাস-সহ বিভিন্ন স্লোগান দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও জানান তারা।

আন্দোলনকারীরা দাবি জানিয়েছেন— ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে তৈরি, প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ, নিয়োগ জট নিরসন এবং ৪৪তম বিসিএসের ফল প্রকাশের পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণ।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে— খাতা মূল্যায়নে গতি আনা, নিরপেক্ষতা নিশ্চিতে কমিশনে বসে খাতা দেখার ব্যবস্থা এবং দ্রুত অধ্যাদেশ জারি করে পিএসসির সদস্য সংখ্যা ২৫ থেকে ৩০ জনে বৃদ্ধি করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শাহবাগ অবরোধ করে চাকরিপ্রত্যাশীদের ৮ দাবি

আপডেট সময় : ০৪:০৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫