ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

নতুন মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ

নতুন মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 127
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যরিস্টার তুরিন আফরোজসহ একাধিক আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর মধ্যে মিরপুর থানার হত্যা মামলায় তুরিন আফরোজ, ধানমন্ডি থানার মামলায় সিআইডির বরখাস্ত ডিআইজি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম এবং অতিরিক্ত ডিআইজি মো. মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া ধানমন্ডি থানার আরেক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) আসামিদের আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তারা এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখান।

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানো মামলার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট মিরপুর-১০ নম্বরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী পারভেজ হোসেন (২১)। এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ ঘটনায় নুরু ইসলাম নামে এক ব্যক্তি গত বছরের ৩ নভেম্বর বাদী হয়ে মামলা দায়ের করেন। তুরিন আফরোজ এ মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি।

গত ৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় ৮ এপ্রিল তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১২ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।

গত ৮ ফেব্রুয়ারি মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এদিকে ১৯ সেপ্টেম্বর দিবাগত রাতে মশিউর রহমানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এছাড়া গত ১৭ এপ্রিল সকালে উত্তরা এলাকা থেকে শাহে আলমকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নতুন মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ

নতুন মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ

আপডেট সময় : ০৯:৫৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫