ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২১ কর্মকর্তাকে বরখাস্ত করল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 263
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের ২১ জন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

বুধবার (৩০ এপ্রিল) বিএসইসির অফিসিয়াল আদেশ এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একটি জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা আজ অফিসে গিয়ে এই খবর জানতে পারেন এবং তাদের হাতে চিঠি তুলে দেওয়া হয়।

এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে গত ৫ মার্চ বিএসইসিতে ঘটানো এক বিশৃঙ্খলার ঘটনার কারণে। সেদিন, বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এরপর কর্মকর্তা-কর্মচারীরা ক্ষোভে ফেটে পড়েন এবং চারটি দাবিতে চেয়ারম্যান ও তিনজন কমিশনারকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেন।

পরদিন ৬ মার্চ, কর্মকর্তারা কর্মবিরতি পালন করেন এবং কমিশনের চেয়ারম্যানসহ সবার পদত্যাগ দাবি করেন। এই ঘটনার পর একটি মামলা করা হয় শেরেবাংলা নগর থানায়। যেখানে ১৬ জন কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়। এই মামলায় ১৪ জন আজ বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম, এবং আরও অনেক কর্মকর্তা। সব মিলিয়ে বিভিন্ন পর্যায়ের ২১ জন কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। পাশাপাশি দুই কর্মচারীর কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

২১ কর্মকর্তাকে বরখাস্ত করল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা

আপডেট সময় : ০১:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫