ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

পেশোয়ারের জার্সিতে নাহিদ সুযোগ পাবেন কবে?

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 119
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লুক উডকে দলে নেয়া হয়েছিল নাহিদ রানার বদলি হিসেবে। বাংলাদেশি পেসারকে না পেয়েই ইংলিশ তারকাকে দলে টানে পেশোয়ার জালমি। আর সেই সুযোগটা নষ্ট করেননি লুক উড। এখন পর্যন্ত পেশোয়ারের আস্থার প্রতিদান ভালোভাবেই দিয়েছেন তিনি।

জিম্বাবুয়ে টেস্ট শেষ করে পিএসএলে উড়াল দিলেও লুক উডকে সরিয়ে প্রথম একাদশে ঢোকা হয়নি নাহিদ রানার। বরং এখন পর্যন্ত দলের জয়-পরাজয়টা বেঞ্চ থেকেই দেখতে হচ্ছে তাকে। দল হিসেবেও অবশ্য পেশোয়ারের পারফরম্যান্স খুব একটা সুখকর না। শেষ ৫ ম্যাচে ৩ জয় আর ২ হার। পয়েন্ট টেবিলেও তারা শীর্ষ চারের বাইরে।

এমন অবস্থায় নাহিদ রানা কি সহসাই স্কোয়াডে যুক্ত হবেন? এমন প্রশ্নের উত্তর দেয়াটাও খানিক কঠিন। লুক উডকে নিয়ে পেশোয়ার টিম ম্যানেজমেন্ট বেশ সন্তুষ্ট। এরইমাঝে পারিবারিক কারণে নিজ দেশে চলে যাওয়া জর্জ লিন্ডের বিপরীতে উডকে নিবন্ধন করেছে পেশোয়ার। স্বাভাবিকভাবেই তাই কিছুটা আশার আলো দেখা দিতে পারে বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের মাঝে।

কিন্তু আলজারি জোসেফ আর লুক উডের পেস বোলিংয়ের ওপরেই যেন পেশোয়ারের আস্থা। ব্যাটিং বিভাগে মিচেল ওয়েন অবশ্য থাকছেন। চতুর্থ বিদাশির প্রশ্নে কখনো টম-কহলার ক্যাডমোর আবার কখনো ম্যাক্স ব্রায়ান্টকে দেখা গিয়েছে স্কোয়াডে। নাহিদ রানার একাদশে ঢোকার রাস্তাটা কঠিন হয়ে উঠছে মূলত ব্যাটিং এবং বোলিংয়ের এই ভারসাম্য রক্ষা করতে গিয়ে।

৭ ম্যাচে ৩ জয় নিয়ে আপাতত প্লে-অফ থেকে খানিকটা দূরেই অবস্থান করছে পেশোয়ার জালমি। তাদের হাতে বাকি আছে আর ৩ ম্যাচ। এর সবকটিতেই জয় দরকার তাদের। মুলতান, করাচি এবং লাহোরের বিপক্ষে এই তিন ম্যাচে নাহিদ রানা জায়গা পাবেন কি না, সেটা নির্ভর করবে বাকিদের পারফরম্যান্সের ওপর।

বোলিং কম্বিনেশন ভাঙতে না চাওয়া পেশোয়ারের স্কোয়াডে নাহিদ রানার যুক্ত হওয়ার রাস্তাটা তাই আপাতদৃষ্টিতে খানিক কঠিনই বলা চলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পেশোয়ারের জার্সিতে নাহিদ সুযোগ পাবেন কবে?

আপডেট সময় : ০৯:৪৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫