সংবাদ শিরোনাম ::
পাকিস্তানের সেনাবাহিনীকে পাল্টা জবাবের অনুমতি
অনলাই ডেস্ক
- আপডেট সময় : ১০:৫১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 91
ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে বৈঠকে বলা হয়েছে, পাকিস্তান সময় ও স্থানের সুবিধামতো জবাব দেবে।
পাকিস্তান বলছে, তাদের ২৬ জন নিহত হয়েছে, আর পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারত দাবি করছে, তাদের হামলায় পাকিস্তানে ৭০ জন নিহত হয়েছে এবং তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া সীমান্তে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলিতে আরও প্রাণহানি ঘটেছে।
পাকিস্তান জানিয়েছে, তারা শান্তি চায়, তবে সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।




















