ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোমবার থেকে ২০ শতাংশ বেশি বিক্রি হবে অকটেন, পেট্রোল-ডিজেল ১০ শতাংশ তারাকান্দায় উত্তেজনা: বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি বজ্রপাতে ১৮ দিনে ১৫ জনের মৃত্যু, একদিনেই প্রাণ হারালেন ১২ জন ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪ বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস শেরপুরের চলাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে বিশ হাজারের বেশি মানুষ মানববন্ধন ও সমাবেশ অংশগ্রহন করেন দেশে জ্বালানির দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ : জামায়াত আমির এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনবেন হাইকোর্ট

পাকিস্তানে ভারতের হামলায় চীনের গভীর উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 89
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরসহ দেশটির বিভিন্ন এলাকায় ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে উভয়েরই প্রতিবেশী দেশ চীন। দুই প্রতিবেশীকে শান্ত থাকার আহ্বানও জানিয়েছে বেইজিং।

বুধবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ ইস্যুতে বলেন, “বুধবার ভোররাতে পাকিস্তানে ভারতের সামরিক পদক্ষেপের ঘটনায় চীন গভীরভাবে দুঃখিত এবং উদ্বিগ্ন। চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধী।”

“আমরা ভারত-পাকিস্তানকে শান্তি এবং স্থিতিশীলতাকে গুরুত্ব দেওয়া এবং উভয়কে শান্ত ও সহিংসতা থেকে মুক্ত থাকার আহ্বান জানাচ্ছি।”

গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনাকে ঘিরে প্রায় ২ সপ্তাহ পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চলার পর বুধবার পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারতের প্রতিরক্ষা বাহিনী এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’।

মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী, মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত, যদিও পাকিস্তান দাবি—ভারতের হামলায় যে নিহত হয়েছে ২৬ জন।

অন্যদিকে, কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত-শাসিত কাশ্মিরে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু-কাশ্মিরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন।

প্রসঙ্গত, ভারত এবং পাকিস্তান—উভয় দেশের সঙ্গে সীমান্ত রয়েছে চীনের। ২০২০ সালে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে চীনা ও ভারতীয় সেনাদের মধ্যে যুদ্ধও হয়েছিল। সেই সংঘাতে উভয় দেশের বেশ কয়েক জন সেনা আহত এবং নিহত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাকিস্তানে ভারতের হামলায় চীনের গভীর উদ্বেগ

আপডেট সময় : ০৪:২৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫