ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই কলেজছাত্র নিহত

জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 135
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত ও ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে পাকুন্দিয়া পৌর সদরের বরাটিয়া এলাকায় মোটরসাইকেলের সাথে কুকুরের ধাক্কা লেগে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে।

এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী একজনের মৃত্যু হলে গুরুতর আহত অপরজনকে তাৎক্ষণিকভাবে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পৌর সদরের বড়বাড়ি এলাকার আফছর উদ্দিন মানিক মিয়ার ছেলে মো. লাম (২০) ও পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বীর পাকুন্দিয়া এলাকার হাজী জসিম উদ্দিনের ছেলে মো. সুবন মিয়া (১৯)। উভয়ই একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের পাকুন্দিয়া উপজেলার পৌর সদরের বরাটিয়া এলাকায় একটি কুকুরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহীর একজন ছিটকে গিয়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। অপরজনকে স্থানীয়রা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া বিপরীত দিক থেকে আসা সিএনজি থামাতে গেলে ৫ যাত্রী আহত হয়। এছাড়া ঘটনাস্থলেই কুকুরটি মারা যায়।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক বুলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। দুইজনই খুবই মেধাবী ছাত্র ছিল। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা তাদের পরিবার যেন এই শোক বহন করতে পারে।

পাকুন্দিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মো. সুজায়েত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই কলেজছাত্র নিহত

আপডেট সময় : ০১:৪১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫