ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

পুলিশের বাধা উপেক্ষা করে গণঅধিকার পরিষদের মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 123
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। মিছিলটি রাজধানীর পুরানা পল্টন থেকে বের হলে প্রথমে বাধা দেয় পুলিশ। সেই বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে সামনে এগিয়ে যান দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর পুরানো পল্টনের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে দলটি। এতে নেতৃত্ব দেন দলটির সভাপতি নুরুল হক নুর।

পুরানা পল্টন থেকে গুলিস্তানের দিকে যাওয়ার সময় তারা পুলিশি বাধার সম্মুখীন হন। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। নেতাকর্মীরা পুলিশকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যান। পুলিশ কেন বাধা দিল, সেই কারণে অনেক নেতাকর্মী ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে নানা আক্রমণাত্মক মন্তব্য করেন। মারমুখী পরিবেশ সৃষ্টি হয়। পরে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এরপর পুলিশ সরে গেলে বিক্ষোভ মিছিলটি গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে পুরানা পল্টনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুলিশের বাধা উপেক্ষা করে গণঅধিকার পরিষদের মিছিল

আপডেট সময় : ১০:৫৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫