ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ময়মনসিংহে শিশু-কিশোরদের গল্প বলা বিষয়ক কর্মশালার সফল সমাপ্তি

রিপোর্টারঃ উজ্জ্বল চৌধরী
  • আপডেট সময় : ০৭:১৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 188
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ: রেডিও ১৯ গ্রুমিং স্টেশনের আয়োজনে তিন দিনব্যাপী শিশু-কিশোরদের জন্য অনুষ্ঠিত গল্প বলা বিষয়ক কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৮ থেকে ১০ মে ২০২৫ পর্যন্ত চলা এই কর্মশালায় ময়মনসিংহের আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গল্প বলার নানান কৌশল ও দক্ষতা সম্পর্কে ধারণা দেওয়া। প্রশিক্ষণ পর্ব শেষে সমাপনী দিনে দুটি গল্পের পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

পুরো কর্মশালায় প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন গল্পরানী খ্যাত আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক তামান্না তিথি। তাঁর সৃজনশীল নির্দেশনায় শিক্ষার্থীরা গল্প বলার শৈলী ও উপস্থাপনায় নতুন মাত্রা অর্জন করে।

১০ মে ময়মনসিংহ নগরীর জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এই ধরনের কর্মশালা নিয়মিতভাবে আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে শিশু-কিশোরদের গল্প বলা বিষয়ক কর্মশালার সফল সমাপ্তি

আপডেট সময় : ০৭:১৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫