ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোমবার থেকে ২০ শতাংশ বেশি বিক্রি হবে অকটেন, পেট্রোল-ডিজেল ১০ শতাংশ তারাকান্দায় উত্তেজনা: বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি বজ্রপাতে ১৮ দিনে ১৫ জনের মৃত্যু, একদিনেই প্রাণ হারালেন ১২ জন ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪ বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস শেরপুরের চলাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে বিশ হাজারের বেশি মানুষ মানববন্ধন ও সমাবেশ অংশগ্রহন করেন দেশে জ্বালানির দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ : জামায়াত আমির এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনবেন হাইকোর্ট

আফগানিস্তানে নিষিদ্ধ হলো দাবা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 143
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্মীয় দিক বিবেচনা করে আফগানিস্তানে নিষিদ্ধ করা হয়েছে দাবা খেলা। দেশটির তালেবান সরকারের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য দাবা নিষিদ্ধ করেছে। রোববার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা খামা প্রেস।

আফগান ক্রীড়া মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ধর্মীয় দিক দিয়ে উপযুক্ত উত্তর না পাওয়া পর্যন্ত দাবা খেলায় নিষেধাজ্ঞা থাকবে। এ সময় দাবা সংক্রান্ত কোনো কার্যক্রম আফগানিস্তানে চালানো যাবে না।

দাবা খেলা নিষিদ্ধের পাশাপাশি নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় আফগানিস্তান দাবা ফেডারেশনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তারা দাবাকে ‘হারাম’ হিসেবেও ঘোষণা দিয়েছে। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা দেয় তারা। সর্বশেষ দাবা খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বার্তাসংস্থা খামা প্রেস জানিয়েছে, নিষেধাজ্ঞা দেওয়ার কয়েকদিন আগে দাবা খেলোয়াড় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আর্থিক সহায়তা চেয়েছিল। কিন্তু সহায়তার বদলে তারা পেয়েছেন নিষেধাজ্ঞার খবর।

দাবা একটা সময় আফগানিস্তানে বুদ্ধিমত্তার জনপ্রিয় খেলা ছিল। সাম্প্রতিক সময়ে আবারও এটির জনপ্রিয়তা বাড়ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আফগানিস্তানে নিষিদ্ধ হলো দাবা

আপডেট সময় : ০১:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫