ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ভুটানকে ৩ গোল দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪১:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 146
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে। আজ বিকেলে ভারতের অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ।

বাংলাদেশ গত শুক্রবার গ্রুপের প্রথম ম্যাচে ২-২ গোলে মালদ্বীপের বিপক্ষে ড্র করেছিল। সেমিফাইনালে উঠতে আজ জয় প্রয়োজন ছিল। ড্র কিংবা হারলে ভুটান ও মালদ্বীপের ১৩ মে মঙ্গলবারের ম্যাচের জন্য অপেক্ষায় থাকতে হতো।

মালদ্বীপ ও ভুটানের ম্যাচ ড্র হলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে। মালদ্বীপ ভুটানকে হারালে সেক্ষেত্রে বাংলাদেশ ও মালদ্বীপের সমান ৪ পয়েন্ট দাড়াবে তখন গোল ব্যবধানে গ্রুপ সেরা নির্ধারণ হবে। অন্য গ্রুপ থেকে নেপাল ও ভারত সেমিতে উঠার অপেক্ষায়।

প্রথম ম্যাচের মতো আজও বাংলাদেশ প্রথমার্ধে ২ গোলের লিড নেয়। মুর্শেদ আলীর উদ্দেশ্যে বল বাড়ান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। মুর্শেদ আলী দারুণ দক্ষতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে বক্সে প্রবেশ করে জোরালো শটে গোল করেন। ম্যাচের ১৩ মিনিটে বাংলাদেশ লিড নেয়। কিছুক্ষণ পরেই বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করেন। এবার যোগানদাতা মুর্শেদ আলী। তিনি ডান প্রান্ত থেকে বক্সে বল ঠেলেন। ভুটানী ডিফেন্ডার বল ক্লিয়ার করতে পারেননি। সুমন সরেন বল পেয়ে গোল করেন।

বিরতির পর ভুটান বাংলাদেশকে একটু চাপে রাখার চেষ্টা করে। বেশ কয়েকটি আক্রমণও করেছিল। বাংলাদেশের ডিফেন্ডাররা মালদ্বীপ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েছে। এই ম্যাচে বড় ধরনের ভুল করেননি। ম্যাচের অন্তিম মুহুর্তে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল সমন্বিত আক্রমণ থেকে ভুটানের জালে বল ঠেলে স্কোরলাইন ৩-০ করেন।

১৬ মে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ খেলবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভুটানকে ৩ গোল দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট সময় : ০১:৪১:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫