ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন বোনের এক দিনে জন্ম, একসঙ্গে পরীক্ষা জ্বালানি সংকটে রাজধানীতে উধাও ২০ শতাংশ বাস, ভোগান্তিতে যাত্রীরা প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে হাম আতঙ্ক: আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৪১ সোমবার থেকে ২০ শতাংশ বেশি বিক্রি হবে অকটেন, পেট্রোল-ডিজেল ১০ শতাংশ তারাকান্দায় উত্তেজনা: বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি বজ্রপাতে ১৮ দিনে ১৫ জনের মৃত্যু, একদিনেই প্রাণ হারালেন ১২ জন ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪ বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

প্রো কাবাডি

বাংলাদেশ থেকে ১০ জন খেলোয়াড় চায় ভারত

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 112
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রো-কাবাডি অত্যন্ত জনপ্রিয়। ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগের ১২ তম আসরের জন্য সামনে নিলাম অনুষ্ঠিত হবে। সেই নিলামে বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে বাংলাদেশের ১০ জন খেলোয়াড়ের নাম দিতে বলেছে ভারত। আজ সন্ধ্যায় ভারত থেকে কাবাডি ফেডারেশন এই সংক্রান্ত চিঠি পেয়েছে।

ভারত-পাকিস্তানের সম্পর্ক এখন বিগত যে কোনো সময়ের চেয়ে অনেক উত্তপ্ত। এই সময়ে বাংলাদেশের খেলোয়াড়দের ভারতে পাঠানো হবে কি না এ নিয়ে খানিকটা সংশয় ফেডারেশন সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগের, ‘এটা অত্যন্ত ইতিবাচক দিক আমাদের কাছে ১০ জন খেলোয়াড়ের নাম চেয়েছে নিলামের জন্য। আমরা পরিস্থিতি বিবেচনা করব ফেডারেশন সভাপতি, খেলোয়াড় ও তাদের সংস্থার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব।’

২০ মে’র মধ্যে বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে খেলোয়াড় তালিকা পাঠাতে বলা হয়েছে। কোচদের সঙ্গে আলোচনা করেই ফেডারেশন সেটা করবে। ‘আমাদের ক্যাচার, ডিফেন্ডাররা বেশি সমাদৃত রেইডারদের তুলনায়। ট্যাকনিক্যাল প্যানেলের পরামর্শেই খেলোয়াড়দের নামগুলো আমরা দেখব’, বলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক।

নিলামে দল পাওয়া খেলোয়াড়দের ১২ আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ভারতে অবস্থান করতে হবে।

প্রো-কাবাডি লিগে গত আসরে বাংলাদেশের তারকা খেলোয়াড় মিজানুর রহমান খেলেছিলেন। এবার কয়জন খেলতে পারেন সেটাই দেখার বিষয়। সম্প্রতি নেপালে ফ্রাঞ্চাইজি কাবাডিতে বাংলাদেশের ৬ খেলোয়াড় অংশ নিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রো কাবাডি

বাংলাদেশ থেকে ১০ জন খেলোয়াড় চায় ভারত

আপডেট সময় : ০৪:০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫