ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / 189
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনীর পদোন্নতি পেয়ে জেনারেল থেকে ফিল্ড মার্শাল হয়েছেন। যা দেশটির সেনাবাহিনীর মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্ক। বার্তাসংস্থা রয়টার্স (মঙ্গলবার ২০ মে) পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে।

চলতি মাসের শুরুতে ভারত ও পাকিস্তানের মধ্যে মিসাইল হামলা, গোলাবর্ষণ ও গোলাগুলির ঘটনা ঘটে। এর কয়েকদিন পরই জেনারেল থেকে ফিল্ড মার্শাল পদে মুনিরকে পদোন্নতি দেওয়া হলো।

পাক সংবাদমাধ্যম পিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের সঙ্গে দ্বন্দ্বে অসাধারণ ভূমিকা রাখায় তাকে এই পদোন্নতি দেওয়া হয়েছে বলেও পিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক হামলা পাল্টা হামলা থামলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। পাক সেনাপ্রধান হুমকি দিয়ে বলেছেন পাকিস্তান শান্তি চায়। কিন্তু পাকিস্তানের সম্মান রক্ষার্থে তারা পাল্টা হামলা চালাতে কোনো দ্বিধা করবেন না।

অপরদিকে ভারত জানিয়েছে, তাদের অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। যদি তাদের উস্কানি দেওয়া হয় তাহলে পাকিস্তানে আবারও হামলা চালানো হবে।

কে এই অসিম মুনির?

অসিম মুনির ২০২২ সালের নভেম্বরে পাকিস্তানের ১১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জেনারেল কামার জাভেদ বাজওয়ার স্থলাভিষিক্ত হন তিনি। ২০২৪ সালের নভেম্বরে তার মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়।

গোয়েন্দা প্রধান হিসেবে ভূমিকা

পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষ পদে নিয়োগ পাওয়ার আগে মুনির দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতের পুলওয়ামায় বন্দুকধারীদের হামলায় ৪০ ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ওই সময় তিনি দেশটির গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দিচ্ছিলেন। তখন তার ভূমিকা বেশ উল্লেখযোগ্য ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান

আপডেট সময় : ০২:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫