ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মে ও জুন মাসে ঢাকা জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা নির্বাচিত এসআই এনামুল হক উবহাটা ইউনিয়নের মানুষের সেবায় কাজ করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রিপন তরফদার মোবাইল চুরির অপবাদে নাতিকে মারধর, বাধা দিতে গিয়ে দাদা খুন: দুই অভিযুক্ত গ্রেফতার ময়মনসিংহে ডিবি-থানা পুলিশের যৌথ অভিযানে আরও ৯ ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪ রোগী হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

চট্টগ্রামে নারীর ওপর হামলাকারীদের বিচার চান ঢাবি শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 259
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে নারীদের ওপর হামলাকারীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিবিরের সভাপতি এস এম ফরহাদ। বুধবার (২৮ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, চট্টগ্রামে নারীর ওপর আক্রমণকারীকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই পরবর্তী এই বাংলাদেশে অগণতান্ত্রিক কোনো আচরণ মেনে নেওয়া হবে না।

বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ এবং রাজশাহীতে ছাত্রজোটের ওপর হামলার নিন্দা জানিয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের ডাকা মানববন্ধনে হামলা চালায় শাহবাগবিরোধী ঐক্য। এতে অন্তত ১৫-১৮ জন আহত হন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করেছে ছাত্রজোট। একজন নারীকে লাথি মারার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এরপর অভিযুক্ত যুবকের পরিচয় শনাক্ত করা গেছে। আকাশ চৌধুরী নামে ওই যুবক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা। একসময় শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তিনি জামায়াতের কোনো পদে নেই হলে নিশ্চিত করেছেন দলটির একাধিক নেতা। যদিও আকাশ চৌধুরীর সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে আকাশ চৌধুরীর বিরুদ্ধে নগরের মুরাদপুরে সুন্নিদের কর্মসূচিতে হামলার অভিযোগ ছিল।

বুধবার হামলায় গুরুতর আহত তিনজন হলেন- সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সভাপতি রিপা মজুমদার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শ্রীকান্ত বিশ্বাস সিকু এবং অর্থ সম্পাদক সুদীপ্ত গুহ। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চট্টগ্রামে নারীর ওপর হামলাকারীদের বিচার চান ঢাবি শিবির সভাপতি

আপডেট সময় : ১২:২১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫