মেডিকেল বোর্ড করেও বাঁচানো গেল না জাতীয় কবির নাতিকে অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হলো।
- আপডেট সময় : ০৮:৫২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / 133
বাবুল কাজী (৫৯)জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (ICU) তে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে মৃত্যু হয়েছে।
রোববার(১৯ জানুয়ারি)বিকেল সাড়ে ৫টায় জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিষেধ করে জানান, বনানী এলাকার একটি বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার থেকে বিস্ফোরণে শরীরে আগুন লেগে যায় ।পরে আমাদের এখানে আনলে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে লাইফ সাপোর্টে কাজী বাবুল চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে মৃত্যু হয়। রবিবার (১৮ জানুয়ারি) জাতীয় কবির নাতি বাবুল কাজী দগ্ধ হয়ে ভর্তি হয়,তার শরীরে ৭৫ শতাংশ দগ্ধ হয় এই বিষয় নিয়ে তার চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।



















