ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সোহাগ কাউন্টারে হামলার ঘটনায় মূল আসামিসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০২:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 95
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মালিবাগে সোহাগ কাউন্টারে হামলার ঘটনায় মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তারকৃতরা হলেন- বিল্লাল তালুকদার ও বাপ্পি। তারা দুজন যথাক্রমে এই ঘটনায় করা মামলার ১ ও ৩ নম্বর আসামি।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিলের আমবাগান এলাকা থেকে বিল্লাল তালুকদার ও কেরানীগঞ্জের মডেল টাউন এলাকা থেকে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি জানান, গত ৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে মালিবাগ ডিআইটি রোডে সোহাগ পরিবহনের দুটি কাউন্টারে ৩০-৩৫ জন লোক দলবদ্ধ হয়ে চাপাতি, রামদা, কিরিচ ইত্যাদি নিয়ে হামলা চালায়। এ ঘটনায় সোহাগ পরিবহনের সিকিউরিটি অফিসার বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর ১৬ জনের নাম উল্লেখ করে এবং ১৫-২০ জন অজ্ঞাতনামাকে আসামি করে রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, এই ঘটনার পর র‍্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় চিহ্নিত আসামিদের গ্রেপ্তার কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের রমনা থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সোহাগ কাউন্টারে হামলার ঘটনায় মূল আসামিসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০১:০২:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫