ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

পাবলিক টয়লেটের পরিবেশ নারী- প্রতিবন্ধীবান্ধব সেবা নিশ্চিতের উদ্যোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 108
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পাবলিক টয়লেটের পরিবেশ নারী ও প্রতিবন্ধীবান্ধব সেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, সংস্থাটির পাবলিক টয়লেট পরিচালনা নির্দেশনা, পরিমার্জন ও হালনাগাদকরণের জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এর আগে ডিএসসিসি সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম ১২ সদস্যের একটি কমিটি অনুমোদন দিয়েছেন।

তিনি জানান, কমিটির সদস্যরা নিজেদের মধ্যে সভা এবং আলোচনার মাধ্যমে করণীয় নির্ধারণ করবে। নারী ও প্রতিবন্ধীবান্ধব সেবা নিশ্চিত করার বিষয়টি নির্দেশিকায় অন্তর্ভুক্ত করতে হবে। পরিমার্জিত নির্দেশিকার খসড়া প্রস্তাবনা আগামী ২ মাসের মধ্যে কমিটির ফলো-আপ সভায় উপস্থাপন করবে। কমিটি প্রয়োজনে প্রয়োজনীয় সংখ্যক সদস্য কো-অন্ট করবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তাকে এবং সদস্য সচিব করা হয়েছে প্রধান সম্পত্তি কর্মকর্তাকে।

কমিটির বাকি সদস্যরা হলেন— ডিএসসিসির প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (২ জন), প্রধান নগর পরিকল্পনাবিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ),সিস্টেম এনালিস্ট, পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি লিডের ফাইয়াজ উদ্দিন আহমদ, ওয়াটারএইড বাংলাদেশের ফাইয়াজ আহমেদ, ভূমিজের সিইও ফারহানা রশীদ, ওয়াসা প্রতিনিধি (১জন) এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মনোনীত প্রতিনিধি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাবলিক টয়লেটের পরিবেশ নারী- প্রতিবন্ধীবান্ধব সেবা নিশ্চিতের উদ্যোগ

আপডেট সময় : ১১:৩৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫