ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

জাকসু নির্বাচনে বিজয়ীদের জামায়াত আমিরের অভিনন্দন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 122
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সামগ্রিক কার্যক্রম সমাপ্ত হলো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব অংশীজনকে জানাই অভিনন্দন। বিশেষভাবে যারা সর্বোচ্চ ভোট পেয়ে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন, তাদের সবাইকে জানাই উষ্ণ অভিনন্দন।

শনিবার(১৩ সেপ্টেম্বর) রাতে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া এক স্ট্যাটাসে একথা বলেন তিনি।

তিনি ফেসবুক স্ট্যাটাসে বলেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহ অতি মহান।

আজ তাদের উপর যে গুরু দায়িত্ব অর্পিত হলো, এ দায়িত্বের কথা স্মরণ রেখে আমরা আশা করব— ছাত্রসমাজের অর্পিত আমানত রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এ কাজে মহান আল্লাহ তাদেরকে সহায়তা করুন।

সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন এবং নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে জানাই ধন্যবাদ।

সরকার, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী এবং সাংবাদিক বন্ধুগণ তাদের দায়িত্ব পালনে যে আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, এজন্য তাদেরকেও জানাই ধন্যবাদ।

সর্বোপরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। নির্বাচিত ছাত্র প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সম্মানিত শিক্ষকমণ্ডলী মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সমবেত প্রয়াসে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেবেন— আমরা তাদের কাছে এই প্রত্যাশাই করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাকসু নির্বাচনে বিজয়ীদের জামায়াত আমিরের অভিনন্দন

আপডেট সময় : ০৩:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫