একটি বহুতল ভবনে এসির কাজ করতে গিয়ে নিচে পড়ে গিয়ে এসির মিস্ত্রির মৃত্যু।
- আপডেট সময় : ০৩:৫৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / 136
রাজধানীর ধানমন্ডি থানা পাকিজা স্কাইটাচ্ ১২ তলা ভবনের ১০ তলায় এসির কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে সম্রাট (২০)নামের এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল দশটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরগে পাঠিয়েছে।
ধানমন্ডি থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই)খলিলুর রহমান জানান, আমরা খবর পেয়ে ধানমন্ডি পাকিজা স্কাই টাচ ভবনের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,আমরা স্থানীয়দের মুখে জানতে পেরেছি নিহত একজন এসি-মিস্ত্রি সকাল দশটার দিকে পাকিজা স্কাইটাচ ১২ তলা ভবনের ১০ তলায় এসির কাজ করার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায় ,এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । ময়নতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি জানান, নিয়তের গ্রামের বাড়ি পাবনা জেলা সুজানগর থানার তারাবাড়িয়া গ্রামে। বর্তমানে মগবাজারের বাটার গলি এলাকার ১৮৫ নম্বর বাসায় থাকতেন ।



















