ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত‍্যাহার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 115
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনভর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আন্তজেলার সড়কগুলোতে বাস চলাচল বন্ধ থাকার পর পরিবহন ধর্মঘট প্রত‍্যাহার করা হয়েছে। ফলে রোববার (১২ অক্টোবর) রাত ৯টা থেকে ময়মনসিংহ থেকে সব সড়কে সব ধরনের বাস চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবহন ভোগান্তি ও জনদুর্ভোগ লাঘবে এক জরুরি সভা শেষে এ ধর্মঘট প্রত‍্যাহার করা হয়। জেলা প্রশাসনের আহ্বানে এই সভায় জেলা মটর মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অংশগ্রহণ করেন।

সভা শেষে রাত ৯টার দিকে বাস ধর্মঘট প্রত‍্যাহারের সত‍্যতা নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম।

তিনি জানান, জনদুর্ভোগ বিবেচনায় সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে আলোচনার মাধ‍্যমে পরিবহন ধর্মঘট প্রত‍্যাহার করা হয়েছে। তবে চলমান সমস্যাগুলো চিহ্নিত করে তা নিরসনের লক্ষ্যে ৬ সদস‍্যের একটি কমিটি কাজ করবে। তাদের প্রস্তাবনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বলেন, জনদুর্ভোগকে প্রাধান্য দিয়ে সংশ্লিষ্টরা ধর্মঘট প্রত‍্যাহার করে নিয়েছেন। তবে অভ‍্যন্তরীণ সমস্যাগুলো পরবর্তীতে আলোচনার মাধ‍্যমে সমাধানের সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে জেলা মটর মালিক সমিতির সভাপতি মো: আলমগীর মাহমুদ আলম বলেন, আলোচনার মাধ‍্যমে শ্রমিকদের ধর্মঘট প্রত‍্যাহার করা হয়েছে। এখন থেকে স্বাভাবিকভাবে সব সড়কে সব ধরনের বাস চলাচল করবে। এতে কোনো ধরনের যাত্রী ভোগান্তি থাকবে না বলে আশা করছি।

প্রসঙ্গত, গত শুক্রবার থেকে এনসিপি ও বৈষম্যবিরোধীদের বিরোধের জের ধরে আজ সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আন্তজেলার সড়কগুলোতে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে সাধারণ যাত্রীদের মধ‍্যে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত‍্যাহার

আপডেট সময় : ০৫:০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫