ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

“জুলাই সনদে পিআর যুক্ত করে নির্বাচনের আগেই গণভোটের দাবি— সুনামগঞ্জে ইসলামী আন্দোলনের মানববন্ধন”

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 192
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম আর সজিব সুনামগঞ্জ:

জুলাই সনদে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি যুক্ত করে নির্বাচনের আগেই গণভোটসহ পাঁচ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপের অংশ হিসেবে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্ট এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মাওলানা মাছুম আহমদ।

প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সভাপতি ও সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভপুর আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শহিদুল ইসলাম পলাশী। বিশেষ অতিথি জেলা সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কারী মহিববুল হক আজাদ।

এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা সাজিদুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি এহসান রেজা মুহিবী, সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আলী আকবর সিদ্দিকী, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সাধারণ সম্পাদক রায়হান বিন মুজাহিদ, কারী মাহদি আল হাসান, ফয়জুল্লাহ ফয়েজ, মারুফ আহমদ, আব্দুল গফুর, আতিকুর রহমান আতিক, শফিকুল বারী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, “পিআর পদ্ধতির দাবি এখন জাতীয় ঐকমত্যের প্রতীক। নির্বাচন কমিশন সংবিধানের দোহাই দিয়ে এ দাবি উপেক্ষা করতে পারে না।”
প্রধান অতিথি শহিদুল ইসলাম পলাশী বলেন, “জুলাই সনদের অনেক বিষয় সংবিধানে নেই, তাহলে কি সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদের বাস্তবায়নও বাধাগ্রস্ত করা হবে? সংবিধানের দোহাই দিয়ে যেনতেন নির্বাচন জাতি মেনে নেবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে— এটা জনগণের দাবি।

তিনি আরও বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন না করলে গণতন্ত্র টিকবে না। জনগণ এবার ন্যায্য নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ।”

মানববন্ধনে অংশ নেন ইসলামী আন্দোলন এবং সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

“জুলাই সনদে পিআর যুক্ত করে নির্বাচনের আগেই গণভোটের দাবি— সুনামগঞ্জে ইসলামী আন্দোলনের মানববন্ধন”

আপডেট সময় : ১১:৪৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫