ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

শেরপুরে পাসের হার কমেছে ১০ শতাংশ, দুই কলেজে শতভাগ ফেল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 116
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সারাদেশে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ময়মনসিংহ শিক্ষবোর্ডে পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ। এ শিক্ষবোর্ডে শেরপুর জেলায় এ বছর গড় পাসের হার ৪৮ দশমিক ৬৯ শতাংশ, যা গত বছরের তুলনায় ১০ দশমিক ৬৮ শতাংশ কম।

এ বছর শেরপুর জেলায় মোট ৯টি কেন্দ্র ও ৩১টি কলেজ থেকে পরীক্ষার্থীরা অংশ নেন। তবে জেলার ২টি কলেজ থেকে একজনও পাস করেনি এর মধ্যে একটি শেরপুর সদর উপজেলায় এবং অপরটি নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত।

জানা গেছে, জেলায় এবারের গড় পাসের হার ৪৮.৬৯ শতাংশ, যা গত বছরের তুলনায় ১০.৬৮ শতাংশ কম। গত বছর (২০২৪ সালে) শেরপুরে পাসের হার ছিল ৫৮.০১ শতাংশ।

এ বছর শেরপুরে এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলেন ৯ হাজার ১২৯ জন। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ২৫৪ জন ও মেয়ে শিক্ষার্থী ৪ হাজার ৮৭৫ জন। অংশগ্রহণ করেছেন ৮ হাজার ৭৪১ জন, এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ৩৪ এবং মেয়ে শিক্ষার্থী ৪ হাজার ৭০৭ জন।

মোট পাস করেছেন ৪ হাজার ২৫৬ জন শিক্ষার্থী, যার মধ্যে ছেলে ১ হাজার ৬৪৬ জন এবং মেয়ে ২ হাজার ৬১০ জন। মেয়ে শিক্ষার্থীরা এবারও পাসের ক্ষেত্রে এগিয়ে রয়েছে।

যদিও পাসের হার গতবারের তুলনায় কমেছে, তবুও ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হারের দিক থেকে শেরপুর জেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, এ বছর সারাদেশের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সকাল ১০টায় প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরে পাসের হার কমেছে ১০ শতাংশ, দুই কলেজে শতভাগ ফেল

আপডেট সময় : ০৭:১৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫