ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

চাঁদাবাজির মামলা থেকে বিএনপি নেতার নাম বাদ, এলাকায় গুঞ্জন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 99
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকায় জমি দখল ও চাঁদাবাজির মামলা থেকে বহিষ্কৃত বিএনপি নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু নাম বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে উপজেলা বিএনপির রাজনৈতিক মহলে নানা রকম গুঞ্জন সৃষ্টি হয়েছে।

ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভালুকার আমলি আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

শুক্রবার (১৭ অক্টোবর) জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-দক্ষিণ) মো. মহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফখরুদ্দিন আহমেদ বাচ্চু দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। এ ছাড়া, বিগত সময়ে তিনি ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন।

স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের অভিযোগ উঠেছে, আর্থিক লেনদেনের বিনিময়ে এই বিএনপি নেতার নাম মামলার চূড়ান্ত চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে।

তবে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করে বলেন, অনেকে অনেক কিছু বলতে পারে। কিন্তু আর্থিক লেনদেনের অভিযোগ মিথ্যা। মূলত মামলার এজাহার তদন্ত সাপেক্ষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এতে নিরপেক্ষতার কোনো ব্যাতয় হয়নি।

সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট-পরবর্তী সময়ে ভালুকার এলজি বাটারফ্লাই ম্যানুফেকচারিং কোম্পানির কাছে চাঁদাবাজির অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি। গত বছরের ১ সেপ্টেম্বর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এ ঘটনায় ৩ সেপ্টেম্বর বাচ্চুসহ ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ওই মামলার এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‌অভিযোগ দায়েরের পর মামলাটি তদন্ত করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন তারা। তবে বাচ্চুর নাম কীভাবে মামলা থেকে বাদ পড়েছে, তা বলতে পারবো না। বিষয়টি ডিবি পুলিশ ভালো জানে।

ঘটনার বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও মামলার বাদী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এ নিয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই।

এ বিষয়ে জানতে চাইলে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তিনি কল রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চাঁদাবাজির মামলা থেকে বিএনপি নেতার নাম বাদ, এলাকায় গুঞ্জন

আপডেট সময় : ০৯:২৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫