ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

চাহিদা মোতাবেক বরাদ্দ দিলে সার সংকট হবে না

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 113
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাহিদা মোতাবেক কৃষি মন্ত্রণালয় থেকে সার অনুমোদন না করলে সংকট দেখা দেবে এটাই স্বাভাবিক। তবে জেলার চাহিদা মোতাবেক সারের বরাদ্দ সঠিকভাবে দিলে সারাদেশের কোনো জেলায় সার সংকট হবে না বলে জানিয়েছেন ডিলাররা।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে ময়মনসিংহ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এসব তথ্য জানান।

বিদ্যমান সার নীতিমালা ২০০৯ বহাল এবং সকল সারের বিক্রয় কমিশন যৌক্তিক পর্যায়ে নির্ধারণসহ ৪ দফা দাবিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার (ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল) নেতৃবৃন্দ অংশ নেন।

সংবাদ সম্মেলনে কৃষকদের চাহিদা মতো সার বরাদ্দ, ডিলারদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার বন্ধ, কমিশন যৌক্তিক পর্যায়ে নির্ধারণ এবং বিদ্যমান সার নীতিমালা ২০০৯ বহাল রেখে অংশীজনের সাথে আলোচনা করে নতুন নীতিমালা প্রনয়ণের দাবি জানানো হয়।

অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে নীতিমালা সংক্রান্ত কোনো পরিবর্তন আনলে তা রাজনৈতিক সরকার গঠনের পর আবার পরিবর্তন হবে। তাই সংশ্লিষ্ট সকল পর্যায়ের অংশীজনদের সঙ্গে বিষয়টি নিয়ে মতামতের মাধ্যমে নতুন নীতিমালা কার্যকর করা যেতে পারে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এস. এম বাবুল, বর্তমান পরিচালক শহিদুর রহমান, সাবেক পরিচালক মো. চাঁদ মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চাহিদা মোতাবেক বরাদ্দ দিলে সার সংকট হবে না

আপডেট সময় : ০৫:৫৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫