ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

গুম হওয়া ইলিয়াস আলী জীবিত না মৃত কেউ জানে না : ডা. জাহিদ হোসেন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 111
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিগত আওয়ামী লীগ আমলে ইলিয়াস আলী গুম হয়েছেন। তিনি কী এখনো জীবিত, না মৃত কেউ জানে না। এসব গুম ও খুনের বিচার করতে হলে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। নির্বাচনের ধানের শীষ প্রতিক জয়যুক্ত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শনিবার (২৫ অক্টোবর) রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ভারইল ছফির উদ্দিন বিদ্যালয় সংলগ্ন মাঠে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হকের ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মরহুমের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের পক্ষ থেকে এই স্মরণসভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন আরও বলেন, বিগত পনের বছর ফ্যাসিবাদী সরককারে শাসন আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার আপনার আমার চেয়ে অনেক বেশী নির্যাতনের শিকার হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঘর ছাড়া হয়েছেন, জেল খেটেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। এই পনের বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম ও খুন হয়েছেন। নির্যাতনের শিকার হয়েছেন। এসবের বিচার করতে হবে।

সভায় বীরমুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হক ফাউন্ডেশনের পরিচালক নাদিমুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, জেলা বিএনপির সদস্য ডা. মোফাখ্খারুল ইসলাম রানা, আক্তারুজ্জামন বাচ্চু, অ্যাডভোকেট আল ফাত্তাহ্ খান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, জেলা বিএনপির সদস্য মুশফিকুর রহমান প্রমুখ।

এ সময় বীরমুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গুম হওয়া ইলিয়াস আলী জীবিত না মৃত কেউ জানে না : ডা. জাহিদ হোসেন

আপডেট সময় : ০৩:৪৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫