ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা

সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে — কাজী আশিকুর রহমান হাশেমী

এম আর সজিব, সুনামগঞ্জ
  • আপডেট সময় : ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 188
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন আয়োজন করা হলে তা প্রশ্নবিদ্ধ হবে, যা দেশের গণতন্ত্রের জন্য ভয়াবহ বিপর্যয় বয়ে আনবে — এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর ভাইস চেয়ারম্যান পীরজাদা কাজী আশিকুর রহমান হাশেমী।

তিনি বলেন,

“বিএসপি কখনো হিংসা ও নেতিবাচক ধারার রাজনীতি করে না। নিবন্ধিত অধিকাংশ রাজনৈতিক দলের সঙ্গে সরকার যে বৈষম্যমূলক আচরণ করছে, তা গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বড় বাধা। আমরা বিশ্বাস করি—মানুষের নৈতিক চরিত্রের জাগরণ ঘটলেই রাজনীতিতে সুস্থ ধারার প্রত্যাবর্তন ঘটবে।”

বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সুনামগঞ্জে আয়োজিত বিএসপি জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান, এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল ফজল মাসউদ।

সভাপতির বক্তব্যে ফজলুর রহমান বলেন,

“১৯৭১ সালে মৃত্যুকে উপেক্ষা করে বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন বলেই ২০২৪ সালের অভ্যুত্থান সম্ভব হয়েছে। আমরা দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানাই। ৭১-এর মুক্তিযুদ্ধ ছাড়া ২৪-এর কোনো অস্তিত্বই নেই।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসপি’র অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন এবং কেন্দ্রীয় সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মেন্দু মিয়া।

অতিরিক্ত মহাসচিব আসলাম হোসাইন বলেন,

“৫ আগস্টের পর আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু নানা কারণে সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই অবস্থায় কোনো দেশ টেকসইভাবে এগিয়ে যেতে পারে না।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
বিএসপি যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইব্রাহিম মিয়া,
সদর উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম,
দোয়ারাবাজার উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন,
ছাতক উপজেলা সভাপতি মোহাম্মদ মোস্তাব আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন,
বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন মিয়া,
এবং দিরাই উপজেলা সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচন আয়োজন অত্যন্ত জরুরি।

🗓️ তারিখ: ২৯ অক্টোবর ২০২৫ খ্রি.

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে — কাজী আশিকুর রহমান হাশেমী

আপডেট সময় : ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫