ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

ঠাকুরগাঁওয়ে নাবালিকা অপহরণ মামলা: র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার

নিজস্ব সংবাদ : এম মাসুদ রানা
  • আপডেট সময় : ০৮:৫৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 353
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার পর থেকেই হত্যা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর সামাজিক অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ে এক নাবালিকা অপহরণ মামলার মূল আসামিকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাব-১৩।

অপহরণ ঘটনা ও মামলা
এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মিম আক্তার (১৫) এবং আসামি সিয়াম (২২) একই এলাকার বাসিন্দা। সিয়াম প্রায়ই ভিকটিমকে কুপ্রস্তাব দিত এবং প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে প্রাণনাশের হুমকি দেয়। ২২ জুলাই ২০২৫ সন্ধ্যায় ভিকটিম বাড়ির পাশের রাস্তায় গেলে সিয়াম তাকে জোরপূর্বক অপহরণ করে গাড়িযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ঘটনার পর ভিকটিমের দাদা পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা (নং–১৫, তাং–২২/০৭/২০২৫) দায়ের করেন। ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং গণমাধ্যমে আলোড়ন তোলে।

র‌্যাবের অভিযান
ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারে তৎপর হয়। পরবর্তীতে ২৮ অক্টোবর ২০২৫ বিকাল ৪টা ১০ মিনিটে র‌্যাব-১৩ এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুরের বিরল থানার ফরকাবাদ ইউনিয়নের দামাইল সংঘাতপাড়া এলাকায় কুরবান আলীর বাড়িতে অভিযান চালায়। সেখানে থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণের মূলহোতা সিয়ামকে গ্রেফতার করা হয়।

পরবর্তী ব্যবস্থা
উদ্ধারকৃত ভিকটিম এবং গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, সহিংস অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

…মূলকপি স্বাক্ষরিত…
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
মোবাইল: ০১৭৭৭৭১১৩০৩
তারিখ: ২৯/১০/২০২৫ ইং.

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঠাকুরগাঁওয়ে নাবালিকা অপহরণ মামলা: র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫