- আপডেট সময় : ০১:২১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 334
লালমনিরহাটের কালিগঞ্জে র্যাব–১৩ এর অভিযানে ১৯৯ বোতল ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য CHOCO+ জব্দ করা হয়েছে। এ সময় মোঃ শরিফুল আলম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানে অনুপ্রাণিত হয়ে মাদক নির্মূলে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ২৮ নভেম্বর ২০২৫ বিকেল ৫টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর র্যাব–১৩ সদর কোম্পানির একটি দল কালিগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশহাজারী গ্রামে অভিযান চালায়। পরে আসামির বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচে লুকানো বস্তা থেকে ১৯৯ বোতল CHOCO+ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল আলম জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছেন। মাদক পরিবহনে তিনি নানা কৌশল ব্যবহার করতেন বলেও র্যাবের দাবি।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স অভিযাত্রা অব্যাহত থাকবে।
মূলকপি স্বাক্ষরিত
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), র্যাব–১৩
তারিখ: ২৯/১১/২০২৫ খ্রিস্টাব্দ




















