বিশ্ববিখ্যাত বিজ্ঞাপন প্রতিষ্ঠান BBH-এর উদ্যোগে ঠাকুরগাঁওয়ে খাদ্যসামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৩:০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 96
সহকারী মহাসচিব, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কারি সংস্হা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, ঢাকা।
বিশ্বখ্যাত বিজ্ঞাপন প্রতিষ্ঠান BBH (Bartle Bogle Hegarty)-এর সৌজন্যে ঠাকুরগাঁওয়ে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আটা ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয়।
দিনব্যাপী এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন মার্কেটিং এক্সিকিউটিভ জনাব রুহুল আমীন। তিনি বলেন, “BBH শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে নয়, সামাজিক দায়িত্ববোধ থেকে মানুষের পাশে দাঁড়াতে চায়। এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। উপকারভোগীরা এ উদ্যোগের জন্য BBH ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR) একটি বাস্তব উদাহরণ হিসেবে এই দাতব্য কার্যক্রমটি এলাকায় দারুণ প্রশংসা কুড়িয়েছে।



















