ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন বোনের এক দিনে জন্ম, একসঙ্গে পরীক্ষা জ্বালানি সংকটে রাজধানীতে উধাও ২০ শতাংশ বাস, ভোগান্তিতে যাত্রীরা প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে হাম আতঙ্ক: আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৪১ সোমবার থেকে ২০ শতাংশ বেশি বিক্রি হবে অকটেন, পেট্রোল-ডিজেল ১০ শতাংশ তারাকান্দায় উত্তেজনা: বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি বজ্রপাতে ১৮ দিনে ১৫ জনের মৃত্যু, একদিনেই প্রাণ হারালেন ১২ জন ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪ বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

বিপিএলের ধারাভাষ্য প্যানেলে ইংলিশ কিংবদন্তি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 168
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পর্দা উঠছে। এই টুর্নামেন্টের দায়িত্ব পেয়েছে ট্রান্স প্রোডাকশন টেকনোলজিস (টিপিটি)। আসরের ধারাভাষ্য প্যানেল সাজানোর দায়িত্বও থাকছে তাদের ওপর। এবার ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারকে বিপিএলের ধারাভাষ্য প্যানেলে যুক্ত করা হয়েছে।

বিসিবি এবার একে একে ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করছে। কিছু দিন আগেই ধারভাষ্যকার হিসেবে সমন্বয় ঘোষ ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজার বিপিএলে অংশগ্রহণ নিশ্চিত করেছিল বিসিবি। এবার তাদের সঙ্গে যোগ হয়েছে ড্যারেন গফের নাম।

ইংল্যান্ডের হয়ে লম্বা সময় খেলেছেন গফ। আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত। টেস্টে ৫৮ ম্যাচে ২২৯ উইকেট রয়েছে তার নামের পাশে। ওয়ানডেতে ১৫৯ ম্যাচে ২৩৫ উইকেট। তার দ্রুত গতির বোলিং, লেট সুইং তাকে বিশেষ করে তুলেছে। অবসর নেওয়ার পর ক্রিকেট বিশ্লেষক ও কোচ হিসেবে যুক্ত হয়েছেন বিভিন্ন দলের সঙ্গে।

বিদেশি ধারাভাষ্যকারদের সঙ্গে বাংলাদেশিদের মধ্যে আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরি, মাজহার ‍উদ্দিন অমি ও সমন্বয় ঘোষকেও দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিপিএলের ধারাভাষ্য প্যানেলে ইংলিশ কিংবদন্তি

আপডেট সময় : ০৪:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫