ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

গাজীপুরে দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে ৩ বস্তা গাঁজা উদ্ধার

মো:কৌশিক আহমেদ
  • আপডেট সময় : ০৬:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 143
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের টঙ্গীতে দুর্ঘটনা কবলিত একটি পাজেরো জিপ থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাটা গেট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়দের সহায়তায় গাড়ি চালককে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় তিনটি বস্তার ভিতরে ২৫ টি বান্ডেল করা গাঁজার পরিমাণ সর্বমোট ৫০ কেজি।

গ্রেফতার চালক খোকন মিয়া (৩৮) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কালিকাপুর গ্রামের আহম্মদ উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুর থেকে ঢাকাগামী একটি পাজেরো জিপ (ঢাকা মেট্রো-ঘ-১৩-০৩৬৮) একটি কলেজ গেট এলাকায় একটি রিকশাকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় একটি মোটরসাইকেল গাড়িটিকে ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করলে বাটা গেট এলাকায় এসে ইউটার্ন করে আবারো গাজীপুরের দিকে যাওয়ার চেষ্টা করে পাজেরো গাড়িটি। দ্রুতগতিতে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আইল্যান্ডে ধাক্কা লেগে দুর্ঘটনা কবলিত হয়ে গাড়িটি। এসময় স্থানীয়রা গাড়ি চালককে আটক করে পুলিশকে খবর দিলে। টঙ্গী পশ্চিম থানা পুলিশ গাড়িটি তল্লাশি করে তিন বস্তা (৫০ কেজি) গাঁজা উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসির উদ্দিন বলেন , পাজেরো গাড়ি থেকে কস্টেপ মোড়ানো ২৫ প্যাকেটে দুই কেজি করে আনুমানিক ৫০ কেজি গাঁজা উদ্ধার ও একজন গ্রেফতার হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজীপুরে দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে ৩ বস্তা গাঁজা উদ্ধার

আপডেট সময় : ০৬:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫